বিরামপুরে জামায়াতের ওয়ারেন্টভুক্ত ১৪ আসামী গ্রেফতার
প্রকাশিত : ১৭:০৮, ২৪ এপ্রিল ২০২১
দিনাজপুরের বিরামপুরের নাশকতার মামলায় এজাহারভুক্ত আসামী জামায়াতের ৬ নেতাসহ বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক ৮ আসামীসহ ১৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার দিবাগত মধ্যরাত থেকে শনিবার ভোররাত পর্যন্ত বিরামপুর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো, হাফিজুল ইসলাম (৫৪), এনামুল হক (৪৩), মজনুর রহমান (৪৮), ইয়াকুব আলী (৪৭), মোকছেদ আলী (৫০), মজিবুর রহমান (৫৭)। এরা সকলেই এজাহারভুক্ত জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতা। পলাতক আসামীরা হলো মজনু, সাইফুল, আইয়ুব, আব্দুল, সুজন, আতিয়ার, রমজান, হুমায়ন। তাদের সকলের বাড়ি বিরামপুর উপজেলার বিভিন্ন এলাকায়।
বিরামপুর থানার ওসি মনিরুজ্জামান জানান, সম্প্রতি কয়েকদিন আগে হওয়া একটি নাশকতা মামলায় এজাহার নামীয় জামায়াতের ৬ নেতাকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। একইসাথে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক ৮ আসামীকেও তাদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। এরা দীর্ঘদিন ধরেই পলাতক ছিল, পরে তাদের সকলকে আজ শনিবার সকালে দিনাজপুর আদালতে প্রেরণ করা হয়েছে।
কেআই//
আরও পড়ুন










